লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে বিজিবির জোরদার অভিযান: ৪৬৭ বোতল মাদক ও মদ উদ্ধার

মোঃ মিলন হোসেন: যশোর শার্শা উপজেলা প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তের বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (৮ আগস্ট) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ দৌলতপুর, পুটখালী এবং গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৪৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ১ বোতল মদ উদ্ধার করা সম্ভব হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, চোরাচালানি মালা/মাল ও মাদক/সহ পাচার চক্র আটকের লক্ষ্যে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় মাদক/সহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অভিযান ও জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাঙ্গা ইউনিয়নকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা

বেনাপোল সীমান্তে বিজিবির জোরদার অভিযান: ৪৬৭ বোতল মাদক ও মদ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৮:৩৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬