লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে শাহবাগের ফুটওভার ব্রিজে জনদুর্ভোগ: প্রশাসনের নীরবতায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর শাহবাগের মতো জনবহুল ও ব্যস্ততম এলাকায় বৃষ্টির দিনে ফুটওভার ব্রিজ ব্যবহার করা সাধারণ পথচারীদের জন্য এক চরম বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ তীব্র বর্ষণের ফলে একদিকে যেমন ব্রিজে হাঁটু সমান পানি জমেছে, অন্যদিকে নিয়ম বহির্ভূতভাবে ফুটওভার ব্রিজের ওপর হকারদের ভ্যান রাখায় জনচলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, ভারী বর্ষণে ব্রিজের ওপর পানি জমে যাওয়ায় মানুষ এমনিতেই পারাপারে হিমশিম খাচ্ছেন। তার ওপর ফুটওভার ব্রিজের মাঝখানে স্থায়ীভাবে রাখা হকারদের ভ্যানগুলো পথচারীদের চলাচলের পথকে আরও সংকীর্ণ করে তুলেছে। বাধ্য হয়ে অনেক পথচারীকে বৃষ্টির মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে নিচ দিয়ে রাস্তা পার হতে দেখা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, শাহবাগ এলাকায় এমন দৃশ্য এখন নিত্যদিনের ঘটনা। প্রশাসনের দায়সারা ভূমিকা ও নজরদারির অভাবে ফুটওভার ব্রিজগুলো কার্যত এখন হকারদের দখলে। এই অবব্যবস্থাপনার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি প্রতিনিয়ত অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হচ্ছে।

ভুক্তভোগী পথচারীরা অভিযোগ করে বলেন, “শাহবাগের মতো গুরুত্বপূর্ণ এলাকায় হকারদের এভাবে ফুটওভার ব্রিজ দখল করে রাখাটা মেনে নেওয়া যায় না। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কোনো তদারকি না থাকায় এসব হকাররা বেপরোয়া হয়ে উঠেছে। বৃষ্টির দিনে পানির সাথে এই ভোগান্তি আমাদের ভোগান্তির মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়।”

সচেতন মহল মনে করছেন, দ্রুত এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ না নিলে নাগরিক ভোগান্তি আরও বাড়বে। একইসাথে ফুটওভার ব্রিজে এমন যত্রতত্র হকার বসার ফলে অপরাধপ্রবণতা বাড়ার আশঙ্কাও রয়েছে। দ্রুত শাহবাগের ফুটওভার ব্রিজসহ রাজধানীর অন্যান্য ব্যস্ততম স্থানের দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, কঠোর জবাবের হুঁশিয়ারি জোটের

রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে শাহবাগের ফুটওভার ব্রিজে জনদুর্ভোগ: প্রশাসনের নীরবতায় ক্ষোভ

প্রকাশিত হয়েছে: ১১:৫১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬