লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি: প্রশাসনের বিশেষ অভিযান

 রাজবাড়ী প্রতিনিধি :

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে রাজবাড়ী জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে থাকা দোকানগুলোতে তামাকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) পরিচালিত এই মোবাইল কোর্টে শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে তামাকজাত পণ্য বিক্রির দায়ে বেশ কিছু দোকান মালিককে আইনের আওতায় আনা হয়েছে।

অভিযানটি পরিচালিত হয় রাজবাড়ী সরকারি কলেজ, রাজা সূর্য্যকুমার ইনস্টিটিউট (আরএসকে) এবং অংকুর স্কুল ও কলেজের পার্শ্ববর্তী এলাকায়। জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, ওই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে অবস্থিত বিভিন্ন মুদি দোকানে অবাধে সিগারেটসহ বিভিন্ন তামাকজাত পণ্য বিক্রয় ও সংরক্ষণ করা হচ্ছে। যা ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০২৬)’-এর ৬(খ) ধারার সরাসরি লঙ্ঘন। আইনের এই ধারা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় বা প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ।

দোষী সাব্যস্ত হওয়া দোকান মালিকদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাজবাড়ীতে তামাকমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের সুস্থ বিকাশ ও জনস্বাস্থ্য রক্ষায় জেলা প্রশাসন বদ্ধপরিকর। বিশেষ করে স্কুল-কলেজের আশেপাশে তামাকজাত দ্রব্যের সহজলভ্যতা রোধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও অভিভাবক মহল জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং শিক্ষাঙ্গনের পরিবেশ রক্ষায় এই কঠোর অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার, শুরু হলো প্রশাসনিক কার্যক্রম

রাজবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি: প্রশাসনের বিশেষ অভিযান

প্রকাশিত হয়েছে: ০৬:৩৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬