লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পুলিশ কমিশনারের নেতৃত্বে বিশেষ অভিযান: হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবিরের সরাসরি তত্ত্বাবধানে বিশেষ অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল ১২ জুন ২০২৬, শুক্রবার সন্ধ্যায় বোয়ালিয়া মডেল থানাধীন শেখেরচক পাঁচানী মাঠ এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ওই নারীর নাম মোছা. সাহেরা বেগম (৫৫)। তিনি একই এলাকার মোবারক ফকিরের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীর শেখেরচক পাঁচানী মাঠ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী হেরোইনসহ নিষিদ্ধ মাদক বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদ পান পুলিশ কমিশনার। তাৎক্ষণিকভাবে তাঁর বিশেষ নির্দেশনায় আরএমপির একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে সাহেরা বেগমকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন, ৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৫৫০ টাকা জব্দ করা হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন মাদক ব্যবসায়ী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক ওই আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই ঘটনায় আটক সাহেরা বেগম ও পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বোয়ালিয়া মডেল থানা কর্তৃপক্ষ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

রাজশাহীতে পুলিশ কমিশনারের নেতৃত্বে বিশেষ অভিযান: হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৪:০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬