লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে রেল যোগাযোগ বন্ধ, চরম দুর্ভোগে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীরা

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমগীর হোসাইন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রেললাইনের ওপর বালুভর্তি একটি ট্রাক উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়লে রেলপথ সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে যায়। ফলে কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল ব্যাহত হয় এবং নির্ধারিত সময়েও কুড়িগ্রাম এক্সপ্রেস স্টেশনে পৌঁছাতে পারেনি।

রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবরে যাত্রীরা বিকল্প ব্যবস্থার খোঁজে ছুটতে থাকেন। অনেককে বাস, সিএনজি ও অটোরিকশাযোগে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে যেতে দেখা যায়। হঠাৎ সৃষ্ট এ পরিস্থিতিতে অতিরিক্ত ভাড়া গুনতে হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিনের মতো সকাল ৭টা ১০ মিনিটে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রাম এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে রাজারহাটে রেললাইন অবরুদ্ধ হয়ে পড়ায় ট্রেনটি নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ট্রাক অপসারণ ও রেললাইন সচল করার কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, স্টেশনে এসে জানতে পারি ট্রেন চলাচল বন্ধ। পরে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজিতে তিস্তা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। আমার মতো অনেক যাত্রীই বিপাকে পড়েছেন।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা জানান, রেললাইনের ওপর ট্রাক উল্টে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ চলছে এবং দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত ট্রাক অপসারণ ও রেললাইন মেরামতের মাধ্যমে কুড়িগ্রামের সঙ্গে দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হবে এবং যাত্রীদের দুর্ভোগের অবসান ঘটবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার, শুরু হলো প্রশাসনিক কার্যক্রম

রাজারহাটে রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে রেল যোগাযোগ বন্ধ, চরম দুর্ভোগে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীরা

প্রকাশিত হয়েছে: ০৮:৫৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬