লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামের প্রকোপে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৬৬

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই সময়কালটি গত রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ১ হাজার ৩৮৮ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭৮ জন। সব মিলিয়ে একদিনে মোট ১ হাজার ৪৬৬ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিতভাবে হামে মারা গেছেন ১০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২২ হাজার ৫৫২ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৪৭৮ জন। বর্তমানে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯০ হাজার ৩৬ জন। দেশের ইতিহাসে হামে এমন ব্যাপক সংক্রমণ ও মৃত্যুর ঘটনা আগে কখনো দেখা যায়নি।

বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৮১ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১১, সিলেট বিভাগে ১৫৭, বরিশাল বিভাগে ১৩৪, খুলনা বিভাগে ১২২, ময়মনসিংহ বিভাগে ৮৮, রংপুর বিভাগে ৬৩ এবং রাজশাহী বিভাগে ৩২ জন রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরের শুরু থেকেই দেশে হামের প্রকোপ দেখা দেয়, তবে শুরুতে কার্যকর পদক্ষেপের অভাব ছিল বলে অভিযোগ রয়েছে। মার্চ মাসে পরিস্থিতির অবনতি হলে এপ্রিলের মাঝামাঝি থেকে মাসব্যাপী টিকা কর্মসূচি শুরু হয়। কিন্তু এই কার্যক্রমে প্রায় ৪০ লাখ শিশু বাদ পড়ে যায়, যার ফলে রোগ নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। বাংলাদেশের এবারের এই ব্যাপক সংক্রমণের পেছনে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে টিকাদানে ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফও একাধিকবার অন্তর্বর্তী সরকারের গাফিলতির সমালোচনা করেছে।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

হামের প্রকোপে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৬৬

প্রকাশিত হয়েছে: ১০:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬