লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ গ্রেপ্তার ৬

রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে অপহরণ, মারধর এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ডিজিএফআই ও আনসার সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রাসেল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডিজিএফআই সদর দপ্তরের সার্জেন্ট আল মামুন (৩৯) ও ল্যান্স করপোরাল নুরুজ্জামান (৩১), আনসার সদস্য সোহেল রানা (৩২), লগ এরিয়া সিকিউরিটি কোম্পানির নিরাপত্তাপ্রহরী মুকুল গাজী (২৬), মাহফুজুর রহমান (২২) এবং জিয়াউল ইসলাম (৩৫)।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ব্যবসায়ী মো. শরিফ মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত। ভাষানটেক এলাকার বাসিন্দা আনসার সদস্য সোহেল রানার সঙ্গে তার সুসম্পর্ক ছিল। গত শনিবার সোহেলের কথায় মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে শরিফ মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের একটি ফ্ল্যাটে যান। সেখানে সোহেল তাকে নিয়ে যাওয়ার পর ওয়াশরুমে যাওয়ার কথা বলে বেরিয়ে যান। এরপর সার্জেন্ট আল মামুন, ল্যান্স কর্পোরাল মো. নুরুজ্জামান, নিরাপত্তাপ্রহরী মুকুল গাজী ও সোনিয়া নামে এক নারী ফ্ল্যাটে প্রবেশ করেন। তারা শরিফকে জিম্মি করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী নিজের প্রাণ বাঁচাতে মোটরসাইকেল কেনার জন্য সঙ্গে রাখা ৭০ হাজার টাকা দিয়ে দেন, কিন্তু অভিযুক্তরা আরও টাকার দাবিতে তাকে মারধর করেন।

শরিফ পরিবারের সদস্যদের ফোন করে টাকা জোগাড়ের চেষ্টা করেন। শনিবার রাত পৌনে ৩টার দিকে তাকে সাদা রঙের একটি টয়োটা প্রোবক্স গাড়িতে করে শ্যামলীর বাংলাদেশ শিশু হাসপাতালের বিপরীত পাশে নিয়ে আটকে রাখা হয়। অভিযুক্তরা চা পান করতে নামলে শরিফ সুযোগ বুঝে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে শেরেবাংলা নগর থানা পুলিশকে বিষয়টি জানান। এরপর পুলিশ অভিযুক্ত সার্জেন্ট আল মামুন, ল্যান্স কর্পোরাল নুরুজ্জামান, মুকুল গাজী, মাহফুজুর রহমান ও জিয়াউল ইসলামকে আটক করে এবং তাদের ব্যবহৃত গাড়িটি জব্দ করে। পরবর্তীতে আনসার সদস্য সোহেল রানাকেও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শরিফ আটজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

জনপ্রিয় সংবাদ

জাপানে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ গ্রেপ্তার ৬

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬