লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় মিরাজের সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি গড়েছে বাংলাদেশ। ডারউইনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া সফরকারীরা শুরুতেই বিপর্যয়ে পড়েছিল। তৃতীয় ওভারে কোনো রান না করেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের অফস্পিনার কোরি রকিচিওলি একের পর এক আঘাত হানেন। তিনি শাদমান ইসলাম ও মুমিনুল হককে প্যাভিলিয়নে ফেরান। নিয়মিত বিরতিতে উইকেট পতনের ফলে বাংলাদেশ এক পর্যায়ে ৯ উইকেটে ১৯৪ রানে পৌঁছে যায়।

তবে শেষ দিকে ইনিংসের চিত্র বদলে দেন মিরাজ। তিনি শেষ উইকেটে সৈয়দ খালেদ আহমেদকে নিয়ে ১২ দশমিক ১ ওভারে ৬৯ রানের জুটি গড়েন। জেরসিস ওয়াদিয়াকে চার মেরে ১৪১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ। ১০৯ রানের এই ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। সব মিলিয়ে বাংলাদেশ ২৬৩ রানে অলআউট হয়। মিরাজের ইনিংসের প্রশংসা করে রকিচিওলি বলেন, 'উপমহাদেশের দলের বিপক্ষে খেলতে আমার ভালো লাগে। তারা স্পিন খুব ভালো খেলে। তাই শুরু থেকেই জানতাম কঠিন লড়াই হবে। প্রথম শ্রেণির ক্রিকেটে কেউ সহজে হার মানে না। শেষ দিকে ওরা যেভাবে লড়েছে, সেটি দারুণ ছিল। মিরাজের সেঞ্চুরিটাও উপভোগ করেছি।'

এর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাতটি চারের সাহায্যে ৩৭ রান করে আউট হন। অন্যদিকে, ৬ উইকেট শিকার করা রকিচিওলি উইকেট নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, 'আমি যে ধরনের উইকেট আশা করেছিলাম, এটি তার চেয়ে আলাদা ছিল। এখানে অনেক ম্যাচ খেলেছি। সাধারণত শুরুতে উইকেট এতটা আঠালো বা স্পিনসহায়ক থাকে না। আজ এমন আচরণ কিছুটা অবাক করেছে।'

দিনের শেষ ভাগে অবশ্য বোলারদের নৈপুণ্যে ম্যাচে ভালোভাবেই ফিরেছে বাংলাদেশ। সফরকারী বোলাররা ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের দুই ওপেনারকেই ফিরিয়ে দিয়েছেন। স্যাম কনস্টাস ১ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন এবং তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন ক্যাম্পবেল কেলাওয়ে। দিনশেষে স্বাগতিকরা ২ উইকেটে ৫১ রান তুলেছে। প্রসঙ্গত, চোটের কারণে পেসার নাহিদ রানা সিরিজ থেকে ছিটকে গেলেও পায়ের পেশির চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস। ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ আগামী ১৩ আগস্ট প্রথম টেস্টে মাঠে নামবে।

২০০৮ সালের পর দেশটিতে এটি তাদের প্রথম দ্বিপক্ষীয় সফর।এর আগে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যান পেসার নাহিদ রানা, যা বাংলাদেশের জন্য বড় ধাক্কা।

মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশের ২৬৩ রানের জবাবে এখনও পিছিয়ে ২১২ রানে।

জনপ্রিয় সংবাদ

চিঠি লিখে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও হারমোনিয়াম পেল ক্ষুদে শিল্পী অনুশ্রী

অস্ট্রেলিয়ায় মিরাজের সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ০৯:০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬