লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

জাহাজ চলাচলে হামলা ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি প্রায় যুদ্ধপূর্ব পরিস্থিতিতে ফিরে এসেছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে।

সর্বশেষ বাজারদরে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ২৭ মিনিটে (জিএমটি ০৪:২৭) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ হ্রাস পায়। এতে ব্যারেলপ্রতি পরিশোধিত ব্রেন্ট ক্রুডের মূল্য দাঁড়ায় ৯৫ ডলার ৩০ সেন্টে।

জ্বালানি তেলের বাজারে এই দরপতনের নেপথ্যে চীনে ব্যবহার হ্রাসের প্রভাবও রয়েছে। দেশটির পরিশোধনাগারগুলোতে গত অক্টোবর মাসে অপরিশোধিত তেলের পরিশোধনের পরিমাণ কমেছে, যা চিনের বাজারে জ্বালানির সামগ্রিক চাহিদা কমার ইঙ্গিত দিচ্ছে।

এছাড়া আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা যে পরিমাণে থাকবে, সরবরাহ তার চেয়ে বেশি হতে পারে। ফলে বছরের শেষভাগে বৈশ্বিক তেলবাজারে একটি উদ্বৃত্ত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

প্রকাশিত হয়েছে: ০৬:০০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬