লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপর ২০ আগস্ট ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে। সংবিধান ও প্রেসিডেন্ট নির্বাচন আইন অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যরাই এই নির্বাচনের ভোটার হিসেবে ভোট দেবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি একাধিক বৈধ প্রার্থী থাকে, তবে জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর যদি কেবল একজন বৈধ প্রার্থী থাকেন, তবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষণা করা হবে। এই তফসিল ঘোষণার মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

জনপ্রিয় সংবাদ

পূজার সাজে ৪ ব্লাউজ: নকশা ও বাছাইয়ের দারুণ সব আইডিয়া

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

প্রকাশিত হয়েছে: ১০:৩০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬