লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাজিব খানকে মামলা দেওয়ার হুমকি নার্স সোনিয়ার

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ সুমন হাওলাদার

সরকারি চাকরি দেওয়ার নামে সাড়ে ৫ লাখ টাকা আত্মসাতের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মোঃ রাজিব খানকে মামলা ও আইনি হয়রানির হুমকি দিয়েছেন অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স সোনিয়া আক্তার। বরিশাল জেনারেল হাসপাতালের (সদর হাসপাতাল) এই নার্সের বিরুদ্ধে বাংলাদেশ নার্সিং ও মিডওযাইফারি কাউন্সিল রেজিস্ট্রার, (বি এন এমসি), (বিজিএনএম) মহাপরিচালক সহ বিভিন্ন দপ্তরে এবং থানায় লিখিত অভিযোগের খবর গণমাধ্যমে আসায় ক্ষিপ্ত হয়ে তিনি এই হুমকি দেন।

ভুক্তভোগী সাংবাদিক মোঃ রাজিব খান জানান, কাঁঠালিয়া থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ এবং ব্যাংক ও রেমিট্যান্স লেনদেনের অকাট্য দাপ্তরিক প্রমাণের ভিত্তিতেই বস্তুনিষ্ঠ সংবাদটি প্রকাশ করা হয়েছিল। কিন্তু নিজের অপরাধ ঢাকতে ও সত্য ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্ত সোনিয়া আক্তার এখন সাংবাদিককে মুঠোফোনে মামলা ও নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছেন।

ঘটনার প্রেক্ষাপট: কাঁঠালিয়া থানার দক্ষিণ আনইলবুনিয়া গ্রামের মো: রিফাত হোসেনকে একটি সরকারি হাসপাতালে ‘অফিস অ্যাসিস্ট্যান্ট’ পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন ও ভুয়া এসএমএস পাঠিয়ে সর্বমোট ৬,১০,০০০ টাকা নেন সোনিয়া আক্তার। পরবর্তীতে চাকরি না হওয়ায় রিফাত টাকা ফেরত চাইলে তিনি মাত্র ৫৫,০০০ টাকা ফেরত দিয়ে অবশিষ্ট ৫,৫৫,০০০ (পাঁচ লাখ পঞ্চান্ন হাজার) টাকা আত্মসাৎ করেন। এই নিয়ে ভুক্তভোগী পরিবার বাংলাদেশ নার্সিং ও মিডওযাইফারি কাউন্সিল রেজিস্ট্রার, (বি এন এমসি), (বিজিএনএম) মহাপরিচালক সহ বিভিন্ন দপ্তরে এবং কাঠালিয়া থানায় অভিযোগ দায়ের করলে তা গণমাধ্যমে প্রকাশ পায়।

তীব্র নিন্দা ও ক্ষোভ: সত্য প্রকাশ করায় সাংবাদিককে মামলা ও হয়রানির হুমকি দেওয়ায় ঝালকাঠি ও কাঁঠালিয়ার স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সাংবাদিক নেতারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত বলে তীব্র নিন্দা প্রকাশ করেছেন।

সাংবাদিক মোঃ রাজিব খান এই বিষয়ে নিজের নিরাপত্তা ও পেশাগত সুরক্ষায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। কাঁঠালিয়া থানা পুলিশ জানিয়েছে, মূল প্রতারণার ঘটনার তদন্তের পাশাপাশি সাংবাদিককে হুমকির বিষয়টিও গুরুত্বের সাথে খতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

উপাচার্যের চেয়ারে ছাত্রসংগঠনের আধিপত্য ও অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাজিব খানকে মামলা দেওয়ার হুমকি নার্স সোনিয়ার

প্রকাশিত হয়েছে: ০৫:৫১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬