লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বিচ্ছিন্ন

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের মুহূর্তে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানিয়েছেন, ট্রেনটি গফরগাঁও স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দের সাথে ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইন থেকে বিচ্যুত হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ পরিচালনার জন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং দ্রুত উদ্ধারকারী (রিলিফ) ট্রেন পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্টেশন সুপারিন্টেন্ডেন্ট।

জনপ্রিয় সংবাদ

ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত হয়েছে: ০৫:০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬