লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল গোলাপগঞ্জ পৌরসভা

জাতীয় দৈনিক এদিন-এ "গোলাপগঞ্জ পৌরসভার নাকের ডগায় ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী" শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে গোলাপগঞ্জ পৌরসভা। দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে স্থানটি পরিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে পৌর কর্তৃপক্ষ।

পৌরসভার গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি অনেকেই নির্ধারিত ডাস্টবিন বা নির্ধারিত স্থান ব্যবহার না করে রাস্তার পাশে ও বিভিন্ন উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলছেন। এতে পরিবেশ দূষণের পাশাপাশি পৌর এলাকার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় পৌরসভার পক্ষ থেকে সকল নাগরিককে নিজ নিজ বাসাবাড়ির ময়লা-আবর্জনা নির্ধারিত ডাস্টবিন বা নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানানো হয়েছে।

বিশেষভাবে জানানো হয়েছে, লাজিজ রেস্টুরেন্ট ও জান্নাত চক্ষু হাসপাতালের মধ্যবর্তী স্থানে কোনো অবস্থাতেই ময়লা-আবর্জনা ফেলা যাবে না। এর পরিবর্তে পৌরসভার নির্ধারিত বর্জ্য ফেলার স্থান ব্যবহার করতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, কেউ নির্দেশনা অমান্য করে নির্ধারিত স্থানের বাইরে ময়লা-আবর্জনা ফেললে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে ০১৬১৩-২৭৭২০০ নম্বরে যোগাযোগ করার জন্যও অনুরোধ জানিয়েছে পৌরসভা। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, সংবাদ প্রকাশের পর নেওয়া এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও কার্যকর তদারকির মাধ্যমে পুরো পৌর এলাকায় একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হবে।

জনপ্রিয় সংবাদ

জুডিশিয়াল পে কমিশন পর্যালোচনায় অর্থমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি গঠন

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল গোলাপগঞ্জ পৌরসভা

প্রকাশিত হয়েছে: ০২:৩২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬