লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টা থেকে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ফটক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা। দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীদের এই অবরোধ কর্মসূচি অব্যাহত ছিল।

শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। রাস্তা অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ১৭ বছর বয়সী ইয়াসিন আলী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদেই রোববার সকালে তারা মহাসড়কে নেমে আসেন। নিহত ইয়াসিন আলী পাবনার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে মসজিদ কমিটির বিরোধে হামলায় বিএনপি নেতার মৃত্যু

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশিত হয়েছে: ০৯:০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬