লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোম্পানি গঞ্জে সমাজসেবা কর্মকর্তা আবু ছাইদের অপসারন চায় জনতা

প্রতিনিধি মোঃমানিক মিয়া : 

সিলেটের কোম্পানি গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ এর অপসারণ দাবি করেছে সাবেক বিএনপির অংঙ্গ সহোযোগি সংগটনের একাংশ।
একই সঙ্গে প্রকাশিত নিয়োগ তালিকা বাতিল করে পুনরায় স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগের দাবিতে , মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নেতাকর্মী ও স্থানীয়রা।ফ্যামেলি কার্ড শুমারী তথ্য সংগ্রহে সেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগের অনিয়ম এর প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন। উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মোঃএলাইচ মিয়া,উপজেলা মহিলা দল সভাপতি আফিয়া বেগম, সিলেট জেলা মুক্তি যোদ্ধা প্রজন্ম দল সদস্য আঃ গফ্ফার,সাবেক উপজেলা ছাত্র দল যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান (মুহিব),উমর আলী,ইমন আহমেদ, পলাশ চৌধুরী, মুস্তাকিম আহমেদ, আলমগীর হাবিব শাহিন,আবু বক্কর,ফয়জুল ইসলাম,লিটন আহমেদ,রমজান,এলাইচ আহমেদ, রায়হান সিদ্দিকি,ইউসুফ আমিন, প্রমুখ

রোববার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে দলীয় পক্ষপাতিত্ব, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর জন্য ৫৬ জন তথ্য সংগ্রহকারী ও ছয়জন সুপারভাইজারের তালিকা প্রকাশ করা হয়।
প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির শ্রম বিষয়কসম্পাদক মোঃ এলাইচ মিয়া অভিযোগ করে বলেন, ‘নীতিমালা অনুসরণ না করে একটি পক্ষের সুপারিশের ভিত্তিতে বৈষম্যমূলকভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এ নিয়োগ বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া এবং সমাজ সেবা কর্মকর্তার অপসারণ দাবি করছি।’

উপজেলা মহিলা দলের সভাপতি আফিয়া বেগম বলেন, ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগ, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, কৃষি প্রণোদনা ও ভর্তুকি এবং ভিজিএফ কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি সমাজ সেবা কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, প্রশাসনিক দায়িত্বে থেকে পলাতক সরকারের পক্ষপাতিত্ব বন্ধ না করলে এ বিষয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিক্ষোভ মিছিলের সভাপতি অভিযোগ করে বলেন, প্রকাশিত তালিকায় অযোগ্য ব্যক্তি, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের আত্মীয়-স্বজনদের নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ তালিকা বাতিল না করলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ছাঈদ মিয়া। বলেন, “ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তাদের মাধ্যমেই মূলত আন্দোলন করা হচ্ছে।”
নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, তথ্য সংগ্রহকারী পদে মোট ৫৭৪ জন আবেদন করেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫৬ জন। অন্যদিকে সুপারভাইজার পদে আবেদন করেন ৫৮ জন এবং পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ জন। প্রতিটি ইউনিয়নের জন্য একজন করে সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।
সমাজসেবা কর্মকর্তা আরও বলেন, “আমি কোনো পরীক্ষা নেইনি। পরীক্ষার সঙ্গে কৃষি কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, পিআইইউ, পরিসংখ্যান বিভাগ এবং সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তারা সংশ্লিষ্ট ছিলেন।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জুডিশিয়াল পে কমিশন পর্যালোচনায় অর্থমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি গঠন

কোম্পানি গঞ্জে সমাজসেবা কর্মকর্তা আবু ছাইদের অপসারন চায় জনতা

প্রকাশিত হয়েছে: ১২:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬