লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আঙুলের চোটে ঢাকা টেস্টে নেই মুশফিক, সিলেট নিয়ে আশাবাদী বিসিবি

আঙুলে চোটের কারণে ঢাকা টেস্টের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। নেটে অনুশীলনের সময় নেট বোলারের একটি বল সরাসরি তার আঙুলে আঘাত করলে তিনি ব্যথা পান। ঘটনার পরপরই তাকে নেটের পাশে বসে পড়তে দেখা যায় এবং জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলামের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ব্যথা পাওয়ার পর আর ব্যাটিং চালিয়ে যাননি মুশফিক। একাডেমি মাঠে মিনিট বিশেক প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ডান হাতের তর্জনীতে টেপ পেঁচিয়ে তিনি ড্রেসিংরুমে ফিরে যান। পরবর্তীতে এক্সরে করা হলেও গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। তবে হাতের ব্যথা পুরোপুরি সেরে না ওঠায় টিম ম্যানেজমেন্ট ঝুঁকি না নিয়ে তাকে এই ম্যাচের দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

মুশফিকের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম এক ভিডিও বার্তায় জানান, এটি মূলত একটি কনটিউশন বা থেঁতলে যাওয়ার ইনজুরি। তিনি বলেন, মুশফিকুর রহিম ডান হাতের তর্জনিতে ব্যথা পেয়েছে এবং পরবর্তী সময় থেকেই সে আমাদের পর্যবেক্ষণে রয়েছে। আজ সকাল পর্যন্ত তার যথেষ্ট উন্নতি হয়নি। তবে আশা করা হচ্ছে আগামী তিন দিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে এবং সে পরবর্তী টেস্টে খেলতে পারবে।

উল্লেখ্য যে, আগামী ৫ নভেম্বর সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সার্বিয়ায় ভুচিচকে হটিয়ে ক্ষমতায় তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা

আঙুলের চোটে ঢাকা টেস্টে নেই মুশফিক, সিলেট নিয়ে আশাবাদী বিসিবি

প্রকাশিত হয়েছে: ০৬:৩০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬