লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়: দীনেশ ত্রিবেদী

ঢাকার ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আশাবাদ ব্যক্ত করেছেন যে, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করা সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, যখন দুই নেতা একে অপরের সাথে কথা বলেন, তখন অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যায়।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগামী সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি এবং তার বক্তৃতা অনেকবার শোনার সুযোগ হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একজন জনবান্ধব নেতা।

তিনি আরও বলেন, আমার মনে হচ্ছে, যখন এই দুই নেতা (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আলোচনায় বসবেন, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি এ সময় ইংরেজি প্রবাদ ‘হোয়েন টু লিডারস মিট, লট অব প্রবলেমস আর সলভড’-এর উদ্ধৃতি দিয়ে বলেন, সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার পুরো বিশ্বাস মানুষ এক আছে এবং সবকিছুর ইতিবাচক সমাধান হবে। এখানে কোনো নেতিবাচক কিছু নেই, সব ইতিবাচক।

জনপ্রিয় সংবাদ

জুডিশিয়াল পে কমিশন পর্যালোচনায় অর্থমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি গঠন

দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত হয়েছে: ০৩:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬