লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

নওগাঁয় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২৫টি এক হাজার টাকার জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চক বাড়িয়া দক্ষিন পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল জব্বার আলেক শিকদারের ছেলে। তিনি চক বাড়িয়া দক্ষিন পাড়া এলাকায় রুহুল আমিনের বাসায় ভাড়া থাকতেন। পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে রুহুল আমিনের বাসার ভাড়াটিয়া বাজারে বিক্রির উদ্দেশ্যে জাল নোট নিয়ে অবস্থান করছেন। খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে স্থানীয় লোকজনের সামনেই জব্বারের হেফাজত থেকে ১ হাজার টাকার ২৫টি জাল নোট উদ্ধার করা হয়। রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ডিবি পুলিশের বিশেষ অভিযান চলাকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের অন্যায় ও অপরাধ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

প্রকাশিত হয়েছে: ০৫:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬