লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একাধিক সার ডিলারশিপের মালিকানায় নিষেধাজ্ঞা জারি করল কৃষি মন্ত্রণালয়

কৃষকদের মাঝে নিরবচ্ছিন্ন ও সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ‘সার ডিলার নিয়োগ ও সার ডিলার সংরক্ষণ সংক্রান্ত নীতিমালা–২০২৫ (সংশোধিত)’ বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিদপ্তর গত ৯ আগস্ট একটি অফিস আদেশ জারি করেছে, যাতে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমাম স্বাক্ষর করেছেন।

সংশোধিত এই নীতিমালার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, এখন থেকে একজন ব্যক্তি কোনোভাবেই একাধিক সার ডিলারশিপের মালিক হতে পারবেন না। সার ডিলার নিয়োগের ক্ষেত্রে উপজেলা কৃষি কর্মকর্তা এবং জেলা ডিলার সমবায়ের সুপারিশের ভিত্তিতে জেলা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আবেদন পাওয়ার পর যথাযথ যাচাই-বাছাই শেষে সুপারিশ পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, প্রতিটি উপজেলায় ইউরিয়া ও নন-ইউরিয়া সার বিতরণের জন্য ন্যূনতম ৯ জন ডিলার থাকা বাধ্যতামূলক করা হয়েছে। তবে সংশ্লিষ্ট জেলার সার চাহিদা ও কৃষি উৎপাদনের পরিমাণের ওপর ভিত্তি করে ডিলারের এই সংখ্যা বাড়ানো যেতে পারে। নতুন ডিলারদের ক্ষেত্রে নিজস্ব গুদাম, গোডাউন এবং সার বিক্রির জন্য প্রয়োজনীয় সার্ভিস সেন্টার থাকা বাধ্যতামূলক। বিদ্যমান ডিলারদের লাইসেন্স নবায়নের সময় সংশ্লিষ্ট এলাকার চাহিদা, জেলাভিত্তিক কোটা এবং নীতিমালার শর্ত পূরণ করা হচ্ছে কি না, তা যাচাই করা হবে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, সার উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে সরাসরি ডিলার বা উপজেলা পর্যায়ে সার সরবরাহ নিশ্চিত করতে হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় জেলা কমিটি ডিলারদের জন্য ন্যায্য মূল্য নির্ধারণ করবে। এই সংশোধিত নীতিমালা বাস্তবায়নে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়মিত মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। নীতিমালার কোনো শর্ত ভঙ্গ বা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিল করা হবে। সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এই নতুন উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

জনপ্রিয় সংবাদ

ইরানের হামলার ভয়ে গোপনে খাবারের ট্রাকে চড়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

একাধিক সার ডিলারশিপের মালিকানায় নিষেধাজ্ঞা জারি করল কৃষি মন্ত্রণালয়

প্রকাশিত হয়েছে: ০৪:৩৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬