লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেলকুচিতে পারিবারিক কলহে গুলি, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষের সময় চাচাতো ভাইকে পিস্তল দিয়ে গুলি করার অভিযোগ উঠেছে নাসিরউদ্দিন প্রামাণিকের বিরুদ্ধে। রবিবার (২৭শে সেপ্টেম্বর) সকালে রাজাপুর উত্তরপাড়া গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মোট ৩ জন আহত হয়েছেন, যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করলে বেলকুচি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। অভিযানে পুলিশ একটি পিস্তল, দুই রাউন্ড গুলির খোসা এবং একটি বিদ্যুৎ সর্ট লাইটসহ ২ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃতরা হলেন রাজাপুর উত্তরপাড়া গ্রামের জেলহকের ছেলে মো. নাসিরুদ্দিন প্রামাণিক (৩০) এবং মৃত দেলবর প্রামাণিকের ছেলে মো. জেলহক প্রামাণিক (৫৫), যারা সম্পর্কে পিতা-পুত্র।

আহতদের মধ্যে সেলিম হোসেনের দুই ছেলে মো. ইয়াছিন (২০) ও মো. জাকির হোসেন (২৩) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সংঘর্ষে আহত আসামি জেলহক প্রামাণিকও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর অভিযুক্ত নাসিরুদ্দিন প্রামাণিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

বেলকুচি থানা সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পিস্তল উদ্ধার ও মামলার বিষয়ে তদন্ত চলছে। তদন্তের সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ মো. মোক্তারুজ্জামান, তদন্ত অফিসার মো. জহুরুল ইসলাম এবং মামলার বাদী এসআই মো. আইনুল হক।

জনপ্রিয় সংবাদ

ভোলার তজুমদ্দিনে মেঘনায় ট্রলারডুবি, মেলেনি নিখোঁজ নৌযানের সন্ধান

বেলকুচিতে পারিবারিক কলহে গুলি, গ্রেপ্তার ২

প্রকাশিত হয়েছে: ০৪:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬