লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা নিশ্চিত করুন, পারলে কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ইউটিউবার সালমান মুক্তাদির স্পষ্ট জানিয়েছেন, তিনি কোনো আর্থিক ক্ষতিপূরণ চান না। তিনি নিজেই ঘুরে দাঁড়াতে সক্ষম। তবে তিনি জোর দিয়ে বলেছেন, দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। তা না হলে দেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। আজ রোববার বিকেলে এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে সালমান বলেন, 'দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য পারলে কিছু করে দেখান। আমাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দরকার নেই।'

ভিডিও বার্তায় সালমান মুক্তাদির অভিযোগ করেন, গতকাল রাতে তাঁর স্টুডিওতে হামলার পর তিনি ক্যান্টনমেন্ট থানায় মামলা করতে গিয়ে ভোর চারটা পর্যন্ত অপেক্ষা করেছেন, কিন্তু মামলা নেওয়া হয়নি। অথচ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর ব্রিফিংয়ে মামলা না হওয়ার কথা উল্লেখ করেছেন। সালমানের প্রশ্ন, ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার আগে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আসার আগপর্যন্ত কেন মামলা নেওয়া হলো না? তিনি লোকজন নিয়ে ভোর চারটা পর্যন্ত থানায় বসে থাকার পরও কেন মামলা করতে পারলেন না, সেই উত্তর দেশবাসীকে দেওয়ার আহ্বান জানান তিনি। পরে মামলা হলেও সেই তথ্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেন পৌঁছাল না, তা নিয়েও তিনি বিস্ময় প্রকাশ করেন।

সালমান মুক্তাদির স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, 'আপনার এত বড় দায়িত্ব থেকে আপনি যখন স্টেটমেন্টে বললেন যে সালমান মুক্তাদির মামলা দায়ের করেন নাই, তখন এই জিনিসটা হাস্যকর মনে হয়। আপনারা পুরো ডিপার্টমেন্ট ও সরকারকে কেন এত ছোট করে ফেললেন?' তিনি আরও বলেন, 'আমি ক্লান্ত হয়ে বাড়ি ফেরার আগ পর্যন্ত মামলা করা হয়নি। আপনার অধীনে কেন মামলা দায়ের হলো না, এর উত্তর দেশবাসীকে দিতে হবে।' এ প্রসঙ্গে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন রাতে প্রথম আলোকে জানান, আজ রোববার সকাল সাড়ে আটটায় এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে মামলা না হওয়ার কথা উল্লেখ করা নিয়ে সালমান বলেন, 'আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার প্রত্যেকটা থানা, অথরিটি ও প্রশাসন আপনার এক কল বা বাটনের আন্ডারে। আপনি জানেনও না যে মামলা দায়ের হয়েছে। আপনি আপনার দেশের নাগরিকদের নিরাপত্তা প্রোটোকল থেকে কতটা বিচ্ছিন্ন, তা এতেই স্পষ্ট।'

হামলার ঘটনায় বিএনপির বিরুদ্ধে সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগকে স্বরাষ্ট্রমন্ত্রীর 'ঢালাও ও বিতর্কিত' হিসেবে উল্লেখ করার বিষয়েও তিনি সমালোচনা করেন। সালমান বলেন, 'আমি কেন বিএনপির কথা বললাম? আপনি মুচকি হাসি দিয়ে উড়িয়ে দিচ্ছেন, আমিও হেসে উড়িয়ে দিচ্ছি। আমরা দুজনেই অসহায়।' তিনি দাবি করেন, গতকাল রাতে ঘটনাস্থল থেকে আটক তিনজন বিএনপির নাম বলেছে। তাদের কাছ থেকে বন্দুকের ফায়ার করা আলামত, চাপাতি, কোদাল ও ফোনের ভিডিও সংগ্রহ করা হয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, 'আমি খুবই কনফিউজড। আপনি কি বিএনপির পিয়ার ম্যানেজমেন্ট ক্রাইসিসের দায়িত্ব নিয়েছেন, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের?'

সালমান মুক্তাদির আরও বলেন, 'আমরা এখানে ইনভেস্টিগেশনের জন্য আসিনি, অ্যাকশনের জন্য এসেছি। আপনি নিজে বললেন যে আমি ঢালাওভাবে কথা বলছি, তার মানে আপনি স্বীকার করে নিলেন যে কোনো সামরিক বাহিনীর লোক এখানে ইনভলভড। তারপর আপনি কী করলেন? কোনো অ্যাকশন নিলেন না, কোনো উত্তর দিলেন না।' তিনি আরও বলেন, 'আমি কারও থেকে ভিক্ষা চাই না, স্টুডিও বানিয়ে দিতে হবে না। আমি যথেষ্ট স্ট্রং। যদি আপনারা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তবে সেটা আমার নয়, দেশের বড় ক্ষতি।'

জনপ্রিয় সংবাদ

বেলকুচিতে পারিবারিক কলহে গুলি, গ্রেপ্তার ২

নিরাপত্তা নিশ্চিত করুন, পারলে কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

প্রকাশিত হয়েছে: ০৩:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬