লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ, মন্তব্য তথ্য উপদেষ্টার

সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও তিনি একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘ভালো খেলোয়াড় হতে পারেন। উনি একজন নষ্ট-পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সঙ্গে অ্যালাইন হন এবং এখনো অ্যালাইন থাকেন।’ এ সময় তিনি প্রশ্ন রাখেন, সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তাহীনতার কোনো কারণ আছে কি না।

তথ্য উপদেষ্টা বলেন, গত ৫ আগস্ট সাকিবের একটি বক্তব্য সামনে আসে। তিনি দাবি করেন, সরকারকে চাপে ফেলার জন্যই সাকিব নিজের নাম ও সুনাম নিয়ে বিভিন্ন ফালতু কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বলেছেন। তিনি দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং সব ধরনের অধিকার নিশ্চিত করে তাকে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে। উপদেষ্টা আরও বলেন, এরপর আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা সবাইকে মেনে নিতে হবে।

জনপ্রিয় সংবাদ

নতুন সিনেমার শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শবনম বুবলী

সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ, মন্তব্য তথ্য উপদেষ্টার

প্রকাশিত হয়েছে: ১০:৩২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬