লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে কর্মসংস্থানের সুযোগ, গুরুত্ব ভাষা ও কারিগরি দক্ষতায়

জাপানি ভাষা এবং কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশিদের জন্য জাপানে কাজের ব্যাপক সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব ইকোনমিক কো-অপারেশন কারাসাওয়া শিনজুর। রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে ‘এসটি মিরাই জাপানিজ একাডেমি লিমিটেড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কারাসাওয়া শিনজুর বাংলাদেশের মানুষের বন্ধুত্বপূর্ণ ও দয়ালু আচরণের প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়বে, যা তাদের ভবিষ্যতে জাপানে কাজ করার প্রস্তুতি নিতে সহায়তা করবে।

এসটি মিরাই জাপানিজ একাডেমি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান অনুষ্ঠানে বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষ জনশক্তি জাপানে পাঠানোর সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, জাপানের নতুন সরকার বর্তমানে কারিগরি বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং দেশটিতে টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

আব্দুস সোবহান বলেন, জাপানে কাজের সুযোগ পেতে হলে ভাষা শিক্ষার পাশাপাশি কারিগরি বিষয়ে দক্ষতা অর্জন অপরিহার্য। এই একাডেমির মাধ্যমে শিক্ষার্থীদের জাপানি ভাষার পাশাপাশি দেশটির সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও ধারণা দেওয়া হবে বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

জাপানে কর্মসংস্থানের সুযোগ, গুরুত্ব ভাষা ও কারিগরি দক্ষতায়

জাপানে কর্মসংস্থানের সুযোগ, গুরুত্ব ভাষা ও কারিগরি দক্ষতায়

প্রকাশিত হয়েছে: ০২:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬