লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে যমজ ভাই-বোনের এসএসসিতে জিপিএ-৫ অর্জন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ জিপিএ-৫ অর্জন করেছে। এই যমজ ভাই-বোন উপজেলার সদরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা সজল ঘোষ ও মনি রানী ঘোষ দম্পতির দ্বিতীয় সন্তান। তাদের বাবা মতলব বাজারের একজন মিষ্টি ব্যবসায়ী এবং মা গৃহিণী।

শিক্ষার্থীরা উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

নিজের সাফল্যের প্রতিক্রিয়ায় কৌশিক ও সুপ্তি জানায়, ভালো ফলাফলের পেছনে তারা মহান সৃষ্টিকর্তা, বাবা-মা, শিক্ষক এবং অধ্যক্ষের অবদানের প্রতি কৃতজ্ঞ। নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে তারা জানায়, কৌশিক বায়োকেমিস্ট এবং সুপ্তি ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে।

সন্তানদের এই সাফল্যে গর্বিত বাবা সজল ঘোষ বলেন, ছেলে-মেয়ের দুজনের ভালো ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। তারা যেন বড় হয়ে পরিবার ও দেশের সুনাম বয়ে আনতে পারে, সেজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

কৌশিক ও সুপ্তি উপজেলার সদরের ঘোষপাড়া এলাকার সজল ঘোষ ও মনি রানী ঘোষ দম্পতির ২য় সন্তান। তাদের বাবা মতলব বাজারে বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী এবং মা গৃহিণী।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে হাইফিউচারের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

মতলব দক্ষিণে যমজ ভাই-বোনের এসএসসিতে জিপিএ-৫ অর্জন

প্রকাশিত হয়েছে: ০৩:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬