লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় শান্তি উদ্যোগে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারকে ঘিরে তীব্র বিতর্ক

গাজায় দীর্ঘদিনের সংঘাত নিরসনে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ গঠনের কথা জানিয়েছেন, যার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি নিজেই। এই পর্ষদে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে।
তবে শান্তি প্রতিষ্ঠার নামে গঠিত এই পর্ষদ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে টনি ব্লেয়ারকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, ইরাক যুদ্ধসহ মধ্যপ্রাচ্যে পশ্চিমা সামরিক হস্তক্ষেপের ইতিহাসে ব্লেয়ারের ভূমিকা প্রশ্নবিদ্ধ।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ট্রাম্পের এই উদ্যোগ প্রকৃত শান্তি প্রতিষ্ঠার চেয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের কৌশল হতে পারে। কেউ কেউ একে ১৯ শতকের উপনিবেশবাদী মানসিকতার পুনরাবৃত্তি বলেও আখ্যা দিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, ফিলিস্তিনিদের মতামত ও আঞ্চলিক শক্তিগুলোর অংশগ্রহণ ছাড়া এমন কোনো পর্ষদ টেকসই শান্তি আনতে পারবে না। বরং এতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই ‘বোর্ড অব পিস’ গাজায় যুদ্ধ বন্ধ এবং দীর্ঘমেয়াদি সমাধানের পথ খুঁজতেই কাজ করবে।
সূত্র: আলজাজিরা, রয়টার্স

জনপ্রিয় সংবাদ

ঝাড়খণ্ডে গ্রেফতার ভারতের একমাত্র জীবিত মাওবাদী পলিটব্যুরো সদস্য

গাজায় শান্তি উদ্যোগে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারকে ঘিরে তীব্র বিতর্ক

প্রকাশিত হয়েছে: ০২:৩২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬