লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়ন জমা

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে তাদের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জোটের নেতারা নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে এই মনোনয়নপত্র হস্তান্তর করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী উপস্থিত ছিলেন। এসময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা এবং কয়েকজন সংসদ সদস্যও তাদের সঙ্গে ছিলেন।

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়ার সুযোগ ছিল। নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে আগামী ১৬ আগস্ট মনোনয়ন বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৮ আগস্ট প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত হওয়া প্রার্থীরা ২০ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণে অংশ নেবেন।

জনপ্রিয় সংবাদ

৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে মার্কিন নেতৃত্বাধীন জোট

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়ন জমা

প্রকাশিত হয়েছে: ০৭:১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬