লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুব জমিয়তের নতুন কেন্দ্রীয় কমিটিতে ইসহাক কামাল ও নাসির

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিলে সংগঠনের ৬১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে মাওলানা ইসহাক কামালকে সভাপতি এবং মাওলানা চৌধুরী নাসির আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া মাওলানা সোলাইমান মাদানীকে সিনিয়র সহসভাপতি ও মাওলানা আতাউর রহমানকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ। সম্মেলনটি সভাপতিত্ব করেন যুব জমিয়তের বিদায়ী সভাপতি মাওলানা তাফহীমুল হক। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা সুলাইমান মাদানী ও মাওলানা চৌধুরী নাসির আহমদ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ইলমে ওহী সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। তিনি বলেন, যুব জমিয়ত কেবল আলেমদের সংগঠন নয়, বরং আলেমদের নেতৃত্বে ব্যবসায়ী, তরুণ ও সাধারণ দ্বীনদার মানুষকে সম্পৃক্ত করে জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বৈষম্য, জুলুম ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে দেশে স্বৈরতন্ত্র ফিরে আসার আশঙ্কা নাকচ করেন। তিনি কৃষকের সার সংকটসহ বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সংকট নিরসনে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং ২০২৪ সালের অবদান মুছে ফেলার অপচেষ্টা প্রতিহত করে ঐক্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যাদের মধ্যে মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা আব্দুল মালেক চৌধুরী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা লোকমান মাযহারী, মুফতি নাসিরুদ্দিন খান, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি মাহবুবুল আলম, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা মোস্তফা মাহমুদী, মুফতি এখলাসুর রহমান রিয়াদ এবং রিদওয়ান মাযহারী উল্লেখযোগ্য।

জনপ্রিয় সংবাদ

জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের জেল

যুব জমিয়তের নতুন কেন্দ্রীয় কমিটিতে ইসহাক কামাল ও নাসির

প্রকাশিত হয়েছে: ১২:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬