লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে রাব্বী নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পাসপোর্ট অফিসের সামনে রাব্বী অবস্থান করছিলেন। এ সময় একদল যুবক অতর্কিত তার ওপর হামলা চালায়। রাব্বী প্রাণ বাঁচাতে দৌড়ে একটি দোকানের ভেতরে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে ঢুকে পড়ে। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বীর চাচা হোসেন আলী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, তার ভাতিজা সকালে বাসা থেকে বের হয়ে পাসপোর্ট অফিসের সামনের দোকানে এসেছিল। সেখানে প্রকাশ্যে শত শত মানুষের সামনে তাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। তিনি আক্ষেপ করে জানান, উপস্থিত কেউ প্রতিবাদ করেনি এবং এখন ভয়ে অনেকে মুখ খুলতে চাচ্ছেন না। তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছেন, জমিজমার বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি জানান, রাব্বীর প্রতিবেশী সাব্বিরের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এই হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত। পুলিশ অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের জেল

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে: ১২:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬