লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএস আব্রাহাম লিংকনে সংকট: রণতরী বদলের সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের

ইরান যুদ্ধের প্রভাব পড়েছে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর ওপর। টানা ২৫০ দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করায় জাহাজটিতে প্রায় পাঁচ হাজার সেনাসদস্য ও কর্মকর্তার জন্য চরম খাদ্য সংকট, সুপেয় পানির অভাব এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার বিপর্যয় দেখা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জাহাজে থাকা নাবিকদের মধ্যে মারাত্মক মানসিক স্বাস্থ্য সংকটও তৈরি হয়েছে। এমনকি বেশ কয়েকজন সদস্য সমুদ্রের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলেও জানা গেছে।

এই পরিস্থিতিতে মার্কিন ডেমোক্রেট সিনেটর ও আইনপ্রণেতারা ট্রাম্প প্রশাসন ও পেন্টাগনের কাছে জবাবদিহিতা দাবি করেছেন। মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী কমিটির সদস্য ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল পেন্টাগন প্রধান পিট হেগসেথকে চিঠি দিয়ে জাহাজের স্যানিটেশন সমস্যা, পচা ও বাসি খাবার সরবরাহ এবং লন্ড্রি ব্যবস্থা অকার্যকর থাকার বিষয়টি তুলে ধরেছেন। এছাড়া ডেমোক্রেটিক সিনেটর রুবেন গাল্লেগো ঘটনাটি সরেজমিনে তদন্তের জন্য কংগ্রেসের প্রতিনিধি দলকে যুদ্ধজাহাজে প্রবেশের অনুমতি দেওয়ার জোর দাবি জানিয়েছেন। এক সেনাসদস্যের স্বজনের দাবি, দীর্ঘদিনের মানসিক চাপে ওই নাবিক প্রায় ২৯ কেজি ওজন হারিয়েছেন এবং জাহাজের ইঞ্জিনের বিকট শব্দ ও শারীরিক ক্লান্তিতে চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছেন।

সম্প্রতি এক সেনাসদস্য পানিতে লাফ দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পরিস্থিতি অবনতির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, খবরগুলো অতিরঞ্জিত করে তুলে ধরা হচ্ছে। তিনি জানান, যেকোনো কঠিন পরিস্থিতিতে মার্কিন সেনাদের পর্যাপ্ত সহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে রসদ সরবরাহে সাময়িক ব্যাঘাত ঘটলেও খাদ্য ও পানীয় জলের ধারাবাহিক যোগান বজায় রাখা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন সরকার খুব শীঘ্রই ইউএসএস আব্রাহাম লিংকনের জায়গায় ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ রণতরীকে স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

২৫ বছর পর ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের হ্যারি কেইন

ইউএসএস আব্রাহাম লিংকনে সংকট: রণতরী বদলের সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের

প্রকাশিত হয়েছে: ০৫:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬