লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, পালানোর সময় আটক

ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবনের টাকা না পেয়ে শখের বানু (৫৭) নামের এক মাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে। উপজেলার শ্যামকুড় গ্রামের পশ্চিমপাড়ায় শুক্রবার ভোররাতের দিকে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত শখের বানু ওই গ্রামের মৃত জিকুর হোসেনের স্ত্রী।

ঘটনার পর অভিযুক্ত ছেলে ইখলাসুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, ইখলাসুর রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা নিয়ে প্রায়ই তার মায়ের সঙ্গে ঝগড়া ও বিবাদ লেগেই থাকত। বৃহস্পতিবার রাতেও মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের বাগবিতণ্ডা ও কথা কাটাকাটি হয়। এরপর ভোররাতের দিকে ইখলাসুর তার মায়ের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করেন।

হত্যাকাণ্ড ঘটানোর পর ইখলাসুর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মাদক সেবনের টাকা চাওয়া নিয়ে পারিবারিক কলহের জেরে ছেলে তার মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ওই গ্রামেরই পার্শ্ববর্তী একটি এলাকা থেকে অভিযুক্ত ইখলাসুর রহমানকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১১: ৫৯আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১২: ০০

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধন কমিটির চতুর্থ বৈঠকে সাংবাদিকদের মতামত গ্রহণ

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, পালানোর সময় আটক

প্রকাশিত হয়েছে: ০৬:২৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬