লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তাকে আগামী এক বছরের মেয়াদে সংস্থাটির শীর্ষ পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বিটিআরসির বিদায়ী চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্টাংশ বাতিল করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি স্পষ্ট করা হয়। নতুন চেয়ারম্যান নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুসরণে মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি স্থগিত রাখার শর্তে এই নিয়োগ দেওয়া হলো। এছাড়া সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা অন্য যেকোনো পেশা বা ব্যবসার সঙ্গে থাকা কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তও এতে যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনের নির্দেশনায় আরও জানানো হয়, যোগদানের দিন থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে প্রথম ধাপে বিটিআরসির কমিশনার (ব্যবস্থাপনা ও প্রশাসন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হলো। তার এই চাকরির অন্যান্য বিস্তারিত শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

অন্যদিকে জারি করা দ্বিতীয় প্রজ্ঞাপনে বিটিআরসির সাবেক চেয়ারম্যানের চুক্তি বাতিলের বিষয়টি উল্লেখ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর জারি করা আদেশে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর অবশিষ্ট মেয়াদের নিয়োগটি বাতিল করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত

বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান

প্রকাশিত হয়েছে: ১১:০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬