লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে পারিবারিক সংকটে ছাত্রদল নেতার পদত্যাগ

ফেনীর পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইলিয়াছ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি দলীয় প্যাডে নিজের স্বাক্ষরিত পদত্যাগপত্র জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেন। তার এই পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

পদত্যাগপত্রে ইলিয়াছ উল্লেখ করেন, ২০১৯ সালে উপজেলা ছাত্রদলের হাত ধরে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। দলের চরম দুঃসময়ে প্রতিটি কর্মসূচিতে রাজপথে সক্রিয় থাকলেও বর্তমানে তিনি চরম অবহেলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। এছাড়া পারিবারিক চরম অর্থনৈতিক সংকট ও জীবিকার তাগিদে পরিবারের হাল ধরা তার জন্য জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন। সংগঠনের কাজে যেন ব্যাঘাত না ঘটে, সে কারণেই তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন।

ইলিয়াসের পদত্যাগের পর পরশুরাম পৌর ছাত্রদলের আহ্বায়ক সাফায়েত এনাম মজুমদার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন যে, অভাব-অনটনের কারণে একজন কর্মীর পদত্যাগ দলের ব্যর্থতার প্রমাণ এবং এটি দায়িত্ববান নেতাদের দায়িত্বহীনতাকে নির্দেশ করে।

অন্যদিকে, পরশুরাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাবু জানিয়েছেন, ইলিয়াস তাদের দলের একজন ত্যাগী কর্মী। কোনো মান-অভিমান থেকে তিনি পদত্যাগ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা ছাত্রদলের নেতারা খোঁজখবর নিচ্ছেন এবং কামরুল হাসান বাবু নিজেও ইলিয়াসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তাকে পুনরায় সংগঠনে সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬

ফেনীতে পারিবারিক সংকটে ছাত্রদল নেতার পদত্যাগ

প্রকাশিত হয়েছে: ০৯:০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬