লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ডেঙ্গুতে এক দিনে ৮ মৃত্যু, মোট প্রাণহানি ৪৯১

দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে শনিবার (১৪ নভেম্বর ২০২৬) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য বুলেটিনের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া আটজনের মধ্যে সর্বোচ্চ ছয়জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ডেঙ্গুতে মোট ৪৯১ জনের প্রাণহানি ঘটল।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে নতুন করে বহু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১ ৪ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। বিভাগওয়ারি অন্যান্য পরিসংখ্যানের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের পরিসংখ্যানমতে, চলতি বছরের প্রথম দিন থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৪ ১ ৫১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বরেই শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ বিমানমন্ত্রীর

দেশে ডেঙ্গুতে এক দিনে ৮ মৃত্যু, মোট প্রাণহানি ৪৯১

প্রকাশিত হয়েছে: ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬