লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন একটি ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী নবনির্মিত এই ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে ১ হাজারে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের দাবি অনুযায়ী, দক্ষিণ এশিয়ার মধ্যে এটিই সবচেয়ে বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল।

উল্লেখ্য, ২০১২ সালে ১০ তলা বিশিষ্ট ভবনে ৩০০ শয্যা নিয়ে এই হাসপাতালের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে রোগীর চাপ বাড়ায় সুচিকিৎসা নিশ্চিত করতে আরো ২০০ শয্যা যুক্ত করা হয়। সবশেষ ১৫ তলা বিশিষ্ট নতুন ভবনটিতে আরো ৫০০ শয্যা সংযোজনের মাধ্যমে হাসপাতালটির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হলো।

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমিন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৫:৩৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬