লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে একটি মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল্লাহ আল জাবের (১৭) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মাদরাসার কয়েক হাজার শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুরু হওয়া এই অবরোধ শেষ খবর পাওয়া পর্যন্ত অব্যাহত ছিল।

আহত আব্দুল্লাহ আল জাবের তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার আলীম প্রথম বর্ষের শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে মাদরাসা ছুটির পর জাবের মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে গাজীপুরগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে প্রথমে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, এর আগেও সড়ক দুর্ঘটনায় তাদের এক সহপাঠী নিহত হয়েছিলেন। তখন গাজীপুর-২ আসনের সংসদ সদস্যসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এক সপ্তাহের মধ্যে মহাসড়কে একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন হয়নি।

পরিস্থিতির বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শিক্ষার্থীদের অবরোধের ফলে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

জনপ্রিয় সংবাদ

মনপুরায় ব্যানার টাঙানো নিয়ে দুই বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা

টঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ

প্রকাশিত হয়েছে: ১০:০০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬