লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ওপর হামলার জন্য কখনোই ক্ষমা চাইবেন না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ওপর হামলার জন্য তিনি কখনোই ক্ষমা চাইবেন না। স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে, তাকে তিনি গুরুত্বহীন বলে উল্লেখ করেছেন।

এ সময় ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখার স্বার্থে তেলের বাড়তি দাম মেনে নেওয়ার জন্য মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানান ট্রাম্প। তিনি বলেন, মার্কিন নাগরিকদের পেট্রোলের জন্য সামান্য বেশি দাম দিতে হচ্ছে। তবে তাদের মনে রাখা উচিত যে, একটি অত্যন্ত দুষ্ট দেশ যাতে পারমাণবিক অস্ত্র না পায়, তা নিশ্চিত করার জন্যই এই মূল্য দিতে হচ্ছে।

ট্রাম্প আরও বলেন, আমরা যা করছি তা শুধু আমাদের নিজেদের জন্য নয়, বরং বিশ্বের জন্য একটি মহৎ কাজ এবং আমরা সত্যিই একটি দুর্দান্ত কাজ করছি। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ইরানের ওপর হামলার জন্য তিনি কখনোই ক্ষমা চাইবেন না।

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১১: ৩১আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১১: ৫২

জনপ্রিয় সংবাদ

কল্কি-২: দীপিকার চরিত্রে অন্য কেউ নয়, জানালেন পরিচালক

ইরানের ওপর হামলার জন্য কখনোই ক্ষমা চাইবেন না ট্রাম্প

প্রকাশিত হয়েছে: ০৬:০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬