লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দেশজুড়ে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে দলটি। দিনটি স্মরণ করার লক্ষ্যে নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষস্থানীয় জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভায় দলটির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। পরবর্তীতে ১৯৬০ সালে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৯১ সাল থেকে তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

জনপ্রিয় সংবাদ

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টের নির্দেশ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দেশজুড়ে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে: ০৬:৩৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬