লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আম্পায়ারের সিদ্ধান্তের আগেই রিভিউ নিয়ে তোপের মুখে স্টিভ স্মিথ

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ১৪তম ওভারে ঘটে এক বিরল ঘটনা। ইবাদত হোসেনের করা একটি ডেলিভারি স্টিভ স্মিথের ব্যাটের পাশ দিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে জমা পড়ে। বাংলাদেশ দল তখন জোরালো আবেদন জানালে আম্পায়ার কোনো সিদ্ধান্ত জানানোর আগেই স্টিভ স্মিথ নিজেই রিভিউয়ের ইশারা করেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ব্যাটার কর্তৃক আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে এভাবে রিভিউ চাওয়ার ঘটনা বেশ বিরল।

বাংলাদেশ দল আউট নিশ্চিত ভেবে উল্লাস করলেও ব্যাটার স্টিভ স্মিথ চোখের পলকে নিজে রিভিউ নিয়ে বেঁচে যান। বল ব্যাটের বাইরে দিয়ে যাওয়ার সময় আল্ট্রাএজে কোনো স্পাইক বা স্পর্শ ধরা পড়েনি। স্মিথের এই আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন খেলা সম্প্রচারক চ্যানেল ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকাররা।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেন, 'স্টিভ যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, আমার তা ভালো লাগেনি। তুমি এটা করতে পারো না।' ব্রেন্ডন জুলিয়ান এই ঘটনাটিকে তার দেখা অন্যতম দ্রুততম রিভিউ হিসেবে উল্লেখ করে মন্তব্য করেন, 'স্মিথ ভালোভাবেই জানত সে আউট নয়। তবে এটি আমার দেখা অন্যতম দ্রুততম রিভিউ।' এদিকে কেরি ও’কিফিও এই ঘটনায় বিস্মিত হয়েছেন। তার ভাষ্য, 'টেস্ট ক্রিকেটে এটি একটি অনন্য মুহূর্ত, যেখানে আম্পায়ার সিদ্ধান্ত দেওয়ার আগেই একজন ব্যাটার রিভিউ নিয়ে নিলেন।'

জনপ্রিয় সংবাদ

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬

আম্পায়ারের সিদ্ধান্তের আগেই রিভিউ নিয়ে তোপের মুখে স্টিভ স্মিথ

প্রকাশিত হয়েছে: ০১:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬