লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াবে সরকার, বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতে সরকারের অর্থায়নের পরিধি আরও বিস্তৃত করার আগ্রহ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ করে দেশের বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণা ও উন্নয়ন (আর অ্যান্ড ডি) খাতে বড় অংকের অর্থ বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। এই লক্ষ্য অর্জনে দেশের গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনগুলোকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত ‘কেমিক্যাল ইনোভেশন ফর ফিউচার চ্যালেঞ্জ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অধীনে বাস্তবায়নাধীন ‘হিট’ প্রকল্পের আওতায় প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। বর্তমানে দেশজুড়ে গবেষণা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে এবং আন্তর্জাতিক পর্যায় প্রতিযোগিতার জন্য দেশের গবেষক ও শিক্ষার্থীদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩ জন বিজ্ঞানী জায়গা করে নেওয়াকে দেশের জন্য বড় গৌরবের বিষয় বলে উল্লেখ করেন তিনি। মানবসম্পদকে কেবল অদৃশ্য না রেখে দৃশ্যমান ও উৎপাদনশীল সম্পদে রূপান্তরের স্বার্থে সরকার কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে।

সম্মেলনে পাট ও উদ্ভিদের আঁশের বহুমুখী ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী আক্ষেপ প্রকাশ করেন যে, বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ পাটজাত পণ্যের বৈচিত্র্য আনয়নে প্রত্যাশিত সাফল্য দেখাতে পারেনি। পরিবেশবান্ধব ও পচনশীল পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে আরও গবেষণার ওপর জোর দেন তিনি। এরই অংশ হিসেবে ২০২৭ সালের শুরু থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের বই-খাতা বহনের জন্য পাটের তৈরি ব্যাগ দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে।

সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, এবার পাসের হার ৫২ শতাংশ, যা একেবারেই আশানুরূপ নয়। তবে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর এ পর্যন্ত প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেডে পরিবর্তন এসেছে। এদের মধ্যে আগে অকৃতকার্য হওয়া প্রায় ৫ হাজার শিক্ষার্থী পাস করেছেন এবং প্রায় ৩ হাজার ৭ ৯০ জন শিক্ষার্থীর জিপিএ বেড়েছে। ফলাফলের এই অনিয়ম ও ত্রুটির পেছনের কারণগুলো খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি। একইসঙ্গে এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষা শীঘ্রই অনুষ্ঠিত হবে।

উচ্চশিক্ষা ও ভর্তি পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দিয়ে ড. মিলন বলেন, দেশে বর্তমানে ৫৭টি সরকারি ও ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট প্রায় ১৫ লাখ আসন রয়েছে। এর বিপরীতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা মাত্র সাড়ে পাঁচ লাখের মতো। সুতরাং বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি ড. মো. এমরান কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া সোসাইটির সাধারণ সম্পাদক ড. এ কে এম লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জয়নাল আবেদিন সিদ্দিক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার প্রত্যর্পণ: বাংলাদেশ-ভারত চুক্তিতে আসলে কী রয়েছে

বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াবে সরকার, বললেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৩:৩২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬