লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও হামাসের সামরিক কমান্ডারদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। নিহত সামির আবু ইউনুস ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন।

সামির আবু ইউনুসের আগে রাফাহ ব্রিগেডের দায়িত্বে ছিলেন নায়েল আবু ওবেইদ। ‘আবু আতিয়া’ নামে পরিচিত এই কমান্ডার ২০২৬ সালের সেপ্টেম্বরে নিহত হওয়ার পর সামির আবু ইউনুস তার স্থলাভিষিক্ত হয়েছিলেন।

এর আগে বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি অনুযায়ী, এই হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া আরও কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার প্রত্যর্পণ: বাংলাদেশ-ভারত চুক্তিতে আসলে কী রয়েছে

ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত

প্রকাশিত হয়েছে: ০৩:০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬