লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২, উদ্ধার ৪৫ কেজি মাংস

খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন নলিয়ান এলাকা থেকে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃতরা হলেন দাকোপ উপজেলার বাসিন্দা শহিদুল গাজী (৪২) ও রসুল গাজী (২৩)। শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা এই পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধারের পাশাপাশি অবৈধ শিকার ও পাচারের অভিযোগে এই দুজনকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘ সময় ধরে সুন্দরবন থেকে অবৈধভাবে হরিণের মাংস সংগ্রহ করে পাচার করে আসছিলেন। উদ্ধার হওয়া মাংস ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগের নলিয়ান ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ‘হারিকেন’ মন্তব্যের জবাবে যা বললেন আসিফ মাহমুদ

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২, উদ্ধার ৪৫ কেজি মাংস

প্রকাশিত হয়েছে: ০১:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬