লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের জৈন্তাপুরে আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার সিলেটের বেশকিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২১ অক্টোবর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) জৈন্তাপুর উপকেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জৈন্তাপুর উপকেন্দ্র থেকে জাফলং ১১ কেভি তামাবিল, চাংগিল ও জাফলং ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, সড়ক উন্নয়নকাজের সুবিধার্থেই এসব ফিডারে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য বিউবো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

জনপ্রিয় সংবাদ

সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি

সিলেটের জৈন্তাপুরে আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬