লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ চলছে, জানালেন তথ্যমন্ত্রী

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রোববার বেলা ১২টার দিকে বরিশাল শহরের কাশিপুরে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, সরকার দেশে সর্বাধুনিক প্রযুক্তির তথ্য কমপ্লেক্স তৈরির কার্যক্রম হাতে নিয়েছে। নির্মাণাধীন এই আধুনিক তথ্য কমপ্লেক্সে বিশ্বের সবচেয়ে তথ্য সমৃদ্ধ আর্কাইভের পাশাপাশি তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে।

প্রযুক্তির বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন জহির উদ্দিন স্বপন। তিনি আরও বলেন, কেবল গতানুগতিক উন্নয়নের পথে নয়, বরং আধুনিক জ্ঞাননির্ভর উন্নয়নের দিকেই দেশ ধাবিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবুল জলিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডের গ্রিন শিপইয়ার্ডে তকমার আড়ালে বাড়ছে মৃত্যুর মিছিল

স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ চলছে, জানালেন তথ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৯:০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬