লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্থিতিশীল তেলের দাম, বেড়েছে ব্রেন্ট ক্রুড

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের অক্টোবরের ফিউচার দাম সামান্য বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৮৭ ডলারে উঠেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গ্রিনিচ মান সময় ১২টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২৫ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়েছে বলে জানা গেছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই— দুই ধরনের তেলের দামই টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। দিনের শেষে উভয় বেঞ্চমার্কের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

বর্তমানে বাজারে মূল আলোচনার বিষয় হলো যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হওয়ায় এই প্রণালিতে কোনো ধরনের বড় ধরনের বিঘ্ন দেখা দিলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও দামে বড় প্রভাব পড়তে পারে।

বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার দিকে নজর রাখছেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে স্থিতিশীল তেলের দাম, বেড়েছে ব্রেন্ট ক্রুড

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬