লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে ধারাবাহিক অভিযান: ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও অবৈধ আমদানির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বিমানবন্দরের এ, বি ও সি-শিফটের পৃথক অভিযানে সোনা, বিপুলসংখ্যক মোবাইল ফোন, নিষিদ্ধ ক্রিম, বিদেশি মদ, সিগারেট ও ওষুধসহ প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য জব্দ করা হয়েছে। চোরাকারবারিদের নিত্যনতুন কৌশল নস্যাৎ করতে বিমানবন্দর জুড়ে এই নিবিড় নজরদারি চালানো হয়।

সিআইআইডি সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আসা একটি নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড৫০১ (FZ501) ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করা হয়। তল্লাশি চালিয়ে ওই যাত্রীর কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল ফোন, ১৬১ কার্টন মন্ড (MOND) সিগারেট, হোয়াইটেনিং সিরাম এবং দুটি ল্যাপটপ জব্দ করা হয়। একই দিনে ইকে৫৮২ (EK582) ও কিউআর৬৪০ (QR640) ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট আটক করা হয়। এসব অভিযানে জব্দ হওয়া পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

এর আগে ২০ আগস্ট এ-শিফটের বিশেষ অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা ইকে৫৮২ (EK582), বিএস৩৪২ (BS342) ও জিএফ২৫০ (GF250) ফ্লাইটের তিন যাত্রীকে চিহ্নিত করা হয়। তাদের কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ১ হাজার ৭৪০ পিস বা ৬৯ কেজি নিষিদ্ধ ক্রিম, ২৯ দশমিক ৪ কেজি ন্যান প্রো নিউট্রিশন (NAN Pro Nutrition) মিল্ক পাউডার এবং ১১৬ পিস বা ৪ দশমিক ৪৬ কেজি ক্রিমজাতীয় ওষুধ জব্দ করা হয়, যার শুল্ক-করসহ মোট মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।

একই দিন বি-শিফটের পৃথক অভিযানে বিএস৩৪৬ (BS346), বিএস৩১৬ (BS316) ও ইকে৫৮৬ (EK586) ফ্লাইটসহ বিভিন্ন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হয়। এই তল্লাশিতে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮ পিস ভ্যাপ, ১০টি রেডমি নোট ১৫ মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম, ৪ লিটার বিদেশি মদ ও সাবানসহ অন্যান্য পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।

গত ১৮ আগস্ট কলম্বো-ঢাকা রুটের শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইউএল১৮৯ (UL189) ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তল্লাশি করে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স ও ওষুধ জব্দ করা হয়। তার কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও রেডমি ফোন, আইফোনের এসকেডি ফ্রন্ট ও ব্যাক পার্টস এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ওষুধ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।

অন্যদিকে, ১৭ আগস্ট দুবাই থেকে আসা ইকে৫৮৪ (EK584) ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৮১ গ্রাম সোনা সদৃশ পেস্ট উদ্ধার করে বি-শিফট। পরে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও গলানোর প্রক্রিয়া সম্পন্ন করে সেখান থেকে ৪৬১ গ্রাম খাঁটি সোনা পাওয়া যায়। একই অভিযানে ৮ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও ১৪ কার্টন মন্ড সিগারেট আটক করা হয়। এই চালানের শুল্ক-করসহ আনুমানিক মোট মূল্য ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।

সিআইআইডির দেওয়া হিসাব অনুযায়ী, এই কয়েক দিনের ধারাবাহিক অভিযানে জব্দকৃত পণ্যের শুল্ক-করসহ আনুমানিক ঘোষিত মোট মূল্য ২ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৬৪০ টাকা। সংস্থাটি জানায়, সোনা চোরাচালানের পাশাপাশি এখন ভ্যাপ, মোবাইল, সিগারেট, মিল্ক পাউডার ও নিষিদ্ধ ক্রিমের মতো পণ্য অবৈধভাবে নিয়ে আসার প্রবণতা বেড়েছে। চোরাচালানের এই পরিবর্তিত কৌশল প্রতিরোধে গোপন তথ্য সংগ্রহ, যাত্রী প্রোফাইলিং এবং শিফটভিত্তিক কঠোর নজরদারির মাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

১৮ আগস্ট কলম্বো-ঢাকা রুটের SriLankan Airlines-এর UL189 ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশি করা হয়। তার কাছ থেকে বিভিন্ন মডেলের iPhone ও Redmi ফোন, iPhone-এর SKD front ও back parts এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ঔষধ আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।

জনপ্রিয় সংবাদ

তিন সচিব পদে রদবদল আনল জনপ্রশাসন মন্ত্রণালয়

শাহজালাল বিমানবন্দরে ধারাবাহিক অভিযান: ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য জব্দ

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬