লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

হরমুজ প্রণালির পূর্বদিকে যুক্তরাষ্ট্রের আরো একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির ভাষ্যমতে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এ নিয়ে এখন পর্যন্ত তারা মোট ২০টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টার ব্যবধানেই চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি।

এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরানের আকাশসীমা তাদের জন্য ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা। দেশটির আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ‘কঠোর, চূড়ান্ত ও শক্তিশালী জবাব’ দেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, আইআরজিসির তরুণ আকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও কর্মকর্তারা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। উন্নত নজরদারি ও গোয়েন্দা পর্যবেক্ষণব্যবস্থা ব্যবহার করে তারা এ অঞ্চলে শত্রুপক্ষের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

প্রকাশিত হয়েছে: ০৯:০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬