লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ ভোমরায়, রেবতীর শেষকৃত্য কলকাতায় সম্পন্ন

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আলিমুজ্জামান সাজুর মরদেহ অবশেষে দেশে ফিরেছে। শনিবার দুপুরে ভোমরা স্থলবন্দর দিয়ে তার মরদেহ বাংলাদেশে এসে পৌঁছায়। চিকিৎসার জন্য ভারতে যাওয়া সাজুর শনিবারই জীবিত অবস্থায় বাড়ি ফেরার কথা ছিল, তবে তার বদলে ফিরল তার লাশ।

ভোমরা ইমিগ্রেশনের কর্মকর্তা সজিব বালা জানান, দুপুরের দিকে সাজুর মরদেহ ইমিগ্রেশনে এসে পৌঁছায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করার কাজ চলছে। প্রক্রিয়া শেষ হলেই স্বজনরা মরদেহ নিয়ে তাদের কালীগঞ্জের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন।

সাজুর বড় ভাই সাহেব সরদার জানান, মরদেহ পৌঁছাতে দেরি হওয়ায় দাফনের সময় কিছুটা পিছিয়ে যাচ্ছে। প্রথমে জোহরের নামাজের পর দাফনের কথা থাকলেও এখন বাড়ি পৌঁছানোর পর তা সম্পন্ন হবে। এদিকে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কালীগঞ্জে সাজুর বাড়িতে গিয়ে দেখা যায়, সকাল থেকেই স্বজনরা মরদেহের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন। বাড়ির পাশে ইতিমধ্যেই কবর খনন করে প্রস্তুত রাখা হয়েছে। গত বুধবার রাতে কলকাতার ওই হোটেলে অগ্নিকাণ্ডে সাজুর মৃত্যুর খবর দেশে পৌঁছায়।

অন্যদিকে, একই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আরেক বাসিন্দা রেবতী সরকারের শেষকৃত্য ভারতেই সম্পন্ন হয়েছে। রেবতীর দুই সন্তান ভারতে অবস্থান করায় গত শুক্রবার কলকাতার নিমতলা ঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এ সময় রেবতীর স্বামীও সেখানে উপস্থিত ছিলেন।

শনিবার সকালে রেবতীর দেবর ও তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা তপন সরকার বলেন, চিকিৎসার জন্য প্রায় ১০ দিন আগে তার বৌদি ভারতে গিয়েছিলেন। শনিবারই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু তিনি এভাবে লাশ হয়ে ফিরবেন, তা কেউ ভাবেননি। গত রাতেও দাদার সঙ্গে তার কথা হয়েছে বলে জানান তপন সরকার।

জনপ্রিয় সংবাদ

সিলেটের ওসমানীনগরে লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ ভোমরায়, রেবতীর শেষকৃত্য কলকাতায় সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ০৮:৩৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬