লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে ফ্রাইড চিকেনের দোকানে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ফ্রাইড চিকেনের দোকানে বন্দুকধারীর গুলিতে রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামক দোকানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের তথ্যানুযায়ী, এক বন্দুকধারী দোকানে প্রবেশ করে গুলি চালালে সেখানে কর্মরত দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। তাদের একজনের পায়ে গুলি লাগে এবং অন্যজন অর্থাৎ রাজুর বুকে গুলি লাগে।

গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর বাংলাদেশি চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রকঅ্যাওয়ে এভিনিউ ও নিউপোর্ট স্ট্রিটের কাছাকাছি অবস্থিত ওই রেস্তোরাঁয় দুর্বৃত্তের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজুর বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। তার মৃত্যুর খবরে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ঘনিষ্ঠজনরা জানান, মাত্র কয়েক বছর আগে উন্নত ও নিরাপদ জীবনের প্রত্যাশায় তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু প্রবাস জীবনের শুরুর দিকেই তাকে এভাবে নির্মমভাবে প্রাণ হারাতে হলো। এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত বন্দুকধারীকে দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় কমিউনিটি নেতারা।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে জুয়েলারি দোকানের ভেতর ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

নিউইয়র্কে ফ্রাইড চিকেনের দোকানে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬