লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে লঘুচাপ, আরও ৩ থেকে ৪ দিন ভ্যাপসা গরমের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশের জনজীবনে আগামী তিন থেকে চার দিন ভ্যাপসা গরমের অনুভূতি বজায় থাকতে পারে। তবে উপকূলীয় অঞ্চলে মাঝেমধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় সেখানে কিছুটা সাময়িক স্বস্তি মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের রোববার (২৩ আগস্ট) প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়েছে, এই লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশে মৌসুমি বায়ু বর্তমানে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় বিদ্যমান। এর প্রভাবে বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও পূর্বাভাস রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে জুয়েলারি দোকানের ভেতর ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

সাগরে লঘুচাপ, আরও ৩ থেকে ৪ দিন ভ্যাপসা গরমের পূর্বাভাস

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬