লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পৃথক দুটি অভিযান পরিচালনা করে একটি বিদেশি সাব-মেশিন গান (এসএমজি) ও ৩২৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। এই অভিযানে সামসুন নাহার (১৮) নামের এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তরুণী টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা শামসুর আলমের মেয়ে।

কক্সবাজারে দায়িত্বরত র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক সোমবার বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। র‍্যাব জানায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে প্রথম অভিযানটি চালানো হয়। ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাব-মেশিন গান (এসএমজি) উদ্ধার করা হয়। তবে স্থানীয় এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ ও বিভিন্নভাবে অনুসন্ধান করেও তাৎক্ষণিকভাবে অস্ত্রটির মালিকানা বা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে র‍্যাব দাবি করেছে।

একইদিন সন্ধ্যা ৬টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় সামসুন নাহারকে আটক করা হয় এবং তার ঘরে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র, গুলি এবং গ্রেপ্তারকৃত তরুণীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

টেকনাফে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০১:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬